1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অভিযান চালিয়ে ৪৪২ বোতল ফেন্সিডিলসহ ১ জন গ্রেফতার

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬২ বার পঠিত

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন এলাকা থেকে ৪৪২ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অতিরিক্ত ডিআইজি অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় মোঃ গোলাম ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (এ্যাডজুটেন্ট) এবং মোঃ উসমান গণি, সহকারী পুলিশ সুপার (অপস অফিসার) এর ত্বত্তাবধানে র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর কোম্পানি কমান্ডার র‌্যাবের ইন্টেলিজেন্স উইং এর সহযোগিতায় বগুড়া হতে ঢাকাগামী একজন সাবেক এমপির শুল্কমুক্ত পাজেরো জীপ থেকে ৪৪২ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে যাচ্ছে।গতকাল ১০ ফেব্রুয়ারি ২০২৪ ইং দুপুর ২.০০ ঘটিকায় র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর মহাসড়কের পাঁকা রাস্তার উপর” চেকপোস্ট করে। চেকপোস্ট চলাকালীন ০১টি পাজেরো জীপগাড়ি যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ঘ-০২-২৯১৫ আসতে দেখে গাড়িটি কে সংকেত দিয়ে থামানো হয় এবং ঘটনাস্থলে স্বন্ধিগ্ধ আসামি সুজন (২৯), পিতা মোঃ বাবুল হোসেন, সাং-এখলাছপুর, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে আটক করে।গ্রেফতারকৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে পাজেরো গাড়ির পেছনে তেলের ট্যাংকির ভেতরে ফেন্সিডিল লুকানো আছে।এছাড়াও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পাজেরো জীপগাড়ি, মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড এবং নগদ ৫,২৩২ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর