1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অভিযান চালিয়ে ৪৮১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার

মোঃ শাহাবুদ্দিন সেলিম, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

মোঃ শাহাবুদ্দিন সেলিম, স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন এলাকা থেকে ৪৮১ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১টি ট্রাক জব্দ।সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, নীলফামারী হতে গাজীপুরগামী ১টি ট্রাকযোগে ১ জন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে সিরাজগঞ্জের দিকে আসছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ১২ ফেব্রুয়ারি ২০২৪ ইং ভোর ০৪.০০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন কড্ডা কৃষ্ণপুর গ্রামস্থ মোঃ ফরিদুল ইসলাম শেখ (৩৮), পিতাঃ মৃত হায়দার আলী শেখ এর বসত বাড়ির দক্ষিণ পার্শে¦ হাইওয়ের উপর” একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট চলাকালিন উপরোক্ত স্থানে ১টি ট্রাক যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১৩-৭৩০৯ আসতে দেখে ট্রাকটি সংকেত দিয়ে থামানো হয় এবং ঘটনাস্থল থেকে সন্ধিগ্ধ মোঃ জুয়েল হোসেন (৪৮), পিতা-মৃত আইয়ুব আলী, সাং-কামতারা, পোঃ- বুড়িগঞ্জ, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে ট্রাকের উপরে ৪৮১ বোতল ফেন্সিডিল লুকানো আছে।এছাড়া ও মাদক ব্যবসায়ীর সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড এবং ১টি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে বড় বড় মাদকের চালান সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকযোগে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর