1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

সিরাজগঞ্জ র‍্যাব-১২ অভিযান চালিয়ে ৭ কেজি ৫৮০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

সিরাজগঞ্জ র‍্যাব-১২ অভিযান চালিয়ে ৭ কেজি ৫৮০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার। 

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ র‍্যাব-১২,সদর কোম্পানির অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকা থেকে ৭ কেজি ৫৮০ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার । সিরাজগঞ্জ র‍্যাব-১২,অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, এর দিকনির্দেশনায় গত ০২ এপ্রিল ২০২৪ ইং রাত ১০.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন শহীদ বাজারস্থ পাঁচলিয়া হতে বড়হড়গামী পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৭ কেজি ৫৮০ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০২টি মোবাইল ফোন এবং নগদ ২৫০০ টাকা জব্দ করা হয় । গ্রেফতারকৃত আসামিগণ মোঃ আসাদুল ইসলাম (৩৯), পিতা- মৃত আব্দুল হক, সাং- মন্ডল পাড়া, থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম মোছাঃ সুমনা আকতার (১৯), পিতা- মৃত রাজন সিকদার, সেকশন-১২, ব্লক-৩, রোড নং-১, বাড়ী নং-০৯, থানা- পল্লবী, মিরপুর, ঢাকা মোছাঃ নিলুফা বেগম (১৯), স্বামী- মোঃ উজ্জল মিয়া, সাং- উত্তর পানাপুকুর গিড়িয়ার পাড়, থানা- গঙ্গাচড়া, জেলা- রংপুর । জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিলো । গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর