1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

মোঃ শাহাবুদ্দিন সেলিম স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ। 
  • আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

মোঃ শাহাবুদ্দিন সেলিম স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ। 

সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা এলাকা হতে ২৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ করা হয়েছে।

মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, তিনি বলেন, (২ জানুয়ারি) ২০২৪ ইং ভোর রাত ০৪.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন আরএস রেল গেইটের পাশে মেসার্স শিমলা স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৩ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ, ০২টি মোবাইল এবং নগদ ৩৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি ১। মোঃ বিপ্লব মিয়া (৩৫), পিতা- মোঃ সাজু মিয়া, ২। মোঃ জাহাঙ্গীর আলম (২০), পিতা- মোঃ শফিউল ইসলাম, উভয় সাং- তাজহাট টিবি হাসপাতাল, পোঃ- আলমনগর, থানা- কোতয়ালী, জেলা- রংপুর।

জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের মোবাইলে যোগাযোগের মাধ্যমে পিকআপযোগে মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর