1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

সিরাজগঞ্জ র‍্যাব ১২ র‍্যাব ২ এর যৌথ অভিযান চালিয়ে ১ জন আসামি গ্রেফতার

মোঃ মুনসুর আলী,তাড়াশউপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

সিরাজগঞ্জ র‍্যাব ১২ র‍্যাব ২ এর যৌথ অভিযান চালিয়ে ১ জন আসামি গ্রেফতার

মোঃ মুনসুর আলী,তাড়াশউপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ র‌্যাব ১২ এবং র‌্যাব ২ এর যৌথ অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন এলাকা থেকে অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

সিরাজগঞ্জ র‍্যাব ১২,মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় আজ( ২১ ডিসেম্বর) দুপুর ১২.৫০ ঘটিকার সময় র‌্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-২, মোহাম্মদপুর, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল অপহরণ ও ধর্ষণ মামলায় ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সুলতান মাহমুদ (৩২), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-বহুতী জোয়াল ভাঁঙ্গা (শিমুলতলা সংলগ্ন), থানা

জানা যায় যে, ভিকটিম মোছাঃ কল্পনা আক্তার আসামি মোঃ সুলতান মাহমুদ এর ঢাকায় একটি ব্যক্তিগত অফিসে চাকরি করত। আসামি মোঃ সুলতান মাহমুদ ভিকটিম মোছাঃ কল্পনা আক্তার এর ক্ষতি সাধনের জন্য বিয়ের প্রলোভন দেখিয়ে তার অফিসের সামনের রাস্তা হতে একটি মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায়। এরই প্রেক্ষিতে ভিকটিমের পিতা মোঃ বাহাজ উদ্দিন (৫৯) ঢাকার মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-০৪, তারিখ-০৩-০৭-২০২১ ইং। গত ২৮ জুন ২০২১ তারিখ থেকে প্রায় আড়াই বছর আসামি পলাতক ছিল। পরবর্তীতে র‌্যাবের একটি চৌকষ দল গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক আসামি মোঃ সুলতান মাহমুদকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন নলকা ব্রীজের উত্তর পার্শ্বে সিএনজি ষ্ট্যান্ড এর সামনে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর