


মোঃ মুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সরকারি কলেজে মাসব্যাপী আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ খ্রীঃ খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ টূর্ণামেন্টে খেলায় অনার্স – মাস্টার্সের ১৭ টি, উচ্চ মাধ্যমিকের ৩ টি এবং ডিগ্রীর ১ টি দল অংশ গ্রহন করছে। উদ্বোধনী খেলায় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ -২ শূন্যগোলে জয়লাভ করে ইসলামের ইতিহাস বিভাগ – ০ গোলে পরাজিত হয়।সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে এবং কলেজ ছাত্রলীগ শাখার সার্বিক সহযোগিতায়, সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় কলেজ মাঠে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জ -২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।স্বাগত বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল।এখেলার সার্বিকভাবে দায়িত্বে রয়েছেন, কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ আব্দুর রশিদ। ধারাবর্ণনা করেন, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি।উদ্বোধনী খেলায় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপক, প্রভাষকগণ, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ মুন্না, যুগ্নসাধারণ সম্পাদক জীবন সেখ, সহ-সভাপতি সজীব সেখ, হৃদয় সহ অন্যান্য নেতৃবৃন্দরা সকল শিক্ষক, কর্মকর্তা -কর্মচারীবৃন্দরা, শিক্ষার্থীগণ, সুধীজন, গুনীজনরা উপস্থিত ছিলেন।