1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

হবীগঞ্জ জেলার নবীগঞ্জ আউশকান্দি থেকে ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী কৌছর গ্রেফতার

আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ উপজেলা  প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

হবীগঞ্জ জেলার নবীগঞ্জ আউশকান্দি থেকে ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী কৌছর গ্রেফতার

আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ উপজেলা  প্রতিনিধি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ কৌছর নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কৌছর বখতকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । সে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত মোঃ তোয়াব বখত এর পুত্র কৌছর বখত (৫২)। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । পুলিশ সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে কৌছর বখত দীর্ঘদিন ধরে নিজ বাড়ি থেকে গাঁজা এর ব্যবসা করে আসছে । এমন সংবাদ পেয়ে গত বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক ফনী ভূষন রায় এর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মোঃ সায়েম মিয়া, হিরন্ময় শর্মা, সিপাই সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র বৈষ্ণব এর সমন্বয়ে রেইডিং টিম গঠন করে অভিযান চালিয়ে কৌছর বখত কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার ঘর তল্লাশী করে ১ কেজি পরিমানের গাজাঁ উদ্ধার করে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ রবিউল্লা বাদী হয়ে একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর