1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

৪৯ নওগাঁ,৪ মান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষনা করে সংবাদ সম্মেলন করলেন- এস এম ব্রুহানী সুলতান মামুদ গামা

মোঃ মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২০৬ বার পঠিত

৪৯ নওগাঁ,৪ মান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষনা করে সংবাদ সম্মেলন করলেন- এস এম ব্রুহানী সুলতান মামুদ গামা

মোঃ মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ, ৪-মান্দা আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহনের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক- এস এম ব্রুহানী সুলতান মামুদ গামা।

২৭ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার মৈনম বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলন শেষে সমর্থকদের নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বক্তব্যে তিনি বলেন- প্রধানমন্ত্রী যেহেতু স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন সেই হিসেবে স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই। এজন্য আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি এইবার প্রত্যাশা করেছিলাম, দল আমাকে মনোনয়ন দেবে। কিন্তু নেত্রীর বিবেচনায় আমি মনোনয়ন পাইনি। তবে আমার সমথর্কেরা চাপ সৃষ্টি করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, মান্দার মানুষের কথায় বাধ্য হয়ে এবং আপনাদের নির্দেশনা মেনে দেশরত্ন শেখ হাসিনার ব্রিফিং ও অনুগম নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের মাঝে থাকতে চাই। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজনীতি একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। আজকে কালকে কি হবে কেউ জানেনা। কাজেই আপনারা শপথ নিন এ নির্বাচনে আমরা গেজেট না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর