1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

নড়াইল সদরে ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধারসহ ২ জন আসামি গ্রেফতার।

রহিমা খানম সুমি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১২৬ বার পঠিত

নড়াইল সদরে ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধারসহ ২ জন আসামি গ্রেফতার।

রহিমা খানম সুমিঃ কানিজ রহমান রিমা (১৭) ও তার বন্ধু হাবিবুল্লাহ শিকদার (২৩) নামে দুজন ব্যক্তি ২৯/১১/২০২৩ সকাল আনুমানিক ১১.০০ ঘটিকায় নড়াইল ভওয়াখালী বউ বাজারে একটি মোটরসাইকেল গ্যারেজে হাবিবুল্লাহ শিকদার এর মোটরসাইকেল বিক্রয়ের জন্য যায়।গ্যারেজে যাওয়ার পর সেখানকার শ্রী নিপুল বিশ্বাস নামে একজনের সাথে হাবিবুল্লাহ শিকদার এর ২৫,০০০/- টাকায় মোটরসাইকেলটি বিক্রয়ের জন্য কথা বার্তা ঠিক হয়। উক্ত ব্যক্তি তাদের মোটরসাইকেল নিয়ে বিকাল ০৩.০০ ঘটিকায় পুনরায় গ্যারেজে যাওয়ার জন্য বলে।তারা পুনরায় বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় ভওয়াখালী বউ বাজারে মোটর সাইকেল গ্যারেজে যায়। তখন উক্ত আসামি মোটর সাইকেলের খরিদ্দার দেখানোর কথা বলে বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় কৌশলে তাদের নড়াইল পৌরসভাধীন বেতবাড়িয়া সাকিনস্থ জনৈক মোস্ত সাহেব এর ইট ভাটায় নিয়ে যায়। উক্ত ইট ভাটায় পূর্বে থেকে আসামি শ্রী সুজন কুমার বিশ্বাস ও স্বপন বিশ্বাস ওৎ পেতে ছিল। আসামিরা সকলে পরস্পর যোগসাজশে তাদের ইট ভাটার পশ্চিম পার্শ্বে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মেয়েটার গলায় থাকা লকেট সহ একটি স্বর্নের চেইন ও কানে থাকা এক জোড়া স্বর্নের কানের পাশা ছিনিয়ে নেয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০,০০০ টাকা। পরে খবর পেয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওবাইদুর রহমান এর তত্ত্বাবধানে এসআই মোঃ শেখ সুজাত আলী সঙ্গীয় ফোর্সসহ নড়াইল পৌরসভাধীন ভওয়াখালী সাকিনস্থ এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস এর বাড়ির সামনে হতে দুইজন আসামি সুজন বিশ্বাস (২৯) ও শ্রী নিপুল দেবনাথ (২৮)’দের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সুজন বিশ্বাস নড়াইল সদর থানাধীন বেদবাড়িয়া গ্রামের শ্রী নির্মল বিশ্বাস এর ছেলে এবং শ্রী নিপুল দেবনাথ নড়াইল সদর থানাধীন ভাওয়াখালী গ্রামের শ্রী কুমারেশ দেবনাথ এর ছেলে। অপর একজন আসামি কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় আসামিদের নিকট হতে ছিনিয়ে নেওয়া একটি স্বর্ণের চেইন ও একটি কানের পাশা উদ্ধার করা হয়। এ বিষয়ে গ্রেফতারকৃত দু’জন ও পলাতক একজন মোট তিনজনের নামে নড়াইল সদর থানায় দস্যুতা আইনে মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর