1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় রুপালী নামে ১ মহিলার নিহত

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলার প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় রুপালী নামে ১ মহিলার নিহত

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকের ধাক্কায় রুপালী বেগম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা চৌদ্দমাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুপালী বেগম ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কদমতলা গ্রামের সোহাগের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর এলাকা থেকে ভগ্নিপতির মোটরসাইকেলযোগে স্বামীর বাড়ী শৈলকুপা যাচ্ছিলেন রুপালী বেগম। ইবি থানার শান্তিডাঙ্গা চৌদ্দমাইল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান রুপালী বেগম।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টনিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর