1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

র‍্যাব-১২ অভিযান চালিয়ে তাড়াশে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

র‍্যাব-১২ অভিযান চালিয়ে তাড়াশে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার

র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন এলাকা থেকে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার । সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, এর দিকনির্দেশনায় অদ্য ২১ এপ্রিল ২০২৪ ইং, রাত আনুমানিক ০৪.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন একডালা এলাকায় একটি অভিযান পরিচালনা করে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ রাসেল (২৫), পিতা- মোঃ আঃ মান্নান বাশি, সাং-সাকমাল, থানা- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মামলা নং-১২, তারিখ ১৫ এপ্রিল ২০২৪ ইং, ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; ধারায় মামলা রুজু করা হয়েছে । মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ১৫ এপ্রিল ২০২৪ ইং ধৃত আসামি মোঃ রাসেল (২৫) ভিকটিমের নিজ বাড়িতে মুখ চেপে ধরে ধর্ষণ করে গুরুতর জখম করে । পরবর্তীতে ভিকটিমের পরিবার ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ এ চিকিৎসার জন্য ভর্তি করেন । উক্ত বিষয়ে ভিকটিমের বড় ভাই মোঃ কামরুজ্জামান (২৪), পিতা- মোঃ আঃ মোমিন, সাং-সাকমাল, থানা- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর