1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

রাজশাহী -৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ

মোঃ মিঠু সরকার, বাগমারা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২১০ বার পঠিত

রাজশাহী -৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ

মোঃ মিঠু সরকার, বাগমারা উপজেলা প্রতিনিধি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -৪ বাগমারা আসনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন,সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আবুল কালাম আযাদ। এই আসনে ক্ষমতাশীন দলের ৪ নেতা এমপি পদে মনোনয়ন চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন। দলের সভাপতি ও নির্বাচনী বোর্ড সকল প্রার্থীর আবেদন যাচাই বাছাই করে রবিবার বিকাল সাড়ে ৪টার সময় বাগমারা-৪ আসনে সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আবুল কালাম আযাদ, কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মাঝি হিসেবে মনোনয়ন দেন বাংলাদেশ আওয়ামীলীগ।

দলীয় সুত্রে জানা গেছে, যে সমস্ত সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ন ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, জনবিচ্ছিন্ন, বিতর্কিত, সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন তাদের এবার মনোনয়ন দেয়া হয়নি। এবার মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়, মেধাবী ও জনবান্ধব নেতাদের প্রাধান্য দেয়া হয়েছে।

নৌকায় নব্য মনোনয়ন প্রাপ্ত আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আবুল কালাম আযাদ বলেন, আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা সহ নির্বাচনী আসনের সকল ভোটারদেরকে অভিনন্দন জানাই এবং ৭ তারিখ পর্যন্ত মাঠে থেকে জয়যুক্ত করার আহব্বান করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর