1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

লোহাগড়ায় ৪০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩

দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

লোহাগড়ায় ৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্কঃ

মাদক ব্যবসায়ের সাথে জড়িত রতন শেখ (৩৮), কাশেম শেখ (৩৫) ও তরিকুল ইসলাম (৩৫) নামের ০৩জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রতন শেখ (৩৮) লোহাগড়া থানাধীন ধোপাদহ গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে, কাশেম শেখ একই গ্রামের আতিয়ার শেখের ছেলে এবং তরিকুল ইসলাম কাশিপুর গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে। অদ্য ০২ ডিসেম্বর দুপুর ১২.১০ ঘটিকার দিকে লোহাগড়া থানাধীন ১২নং কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামস্থ ধৃত আসামি রতন শেখ (৩৮)র বসতবাড়ির দক্ষিণপোতার উত্তরমুখী দোচালা টিনের দরজা খোলা ঘরের মধ্য থেকে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মাকফুর রহমান, এএসআই(নিঃ) মোঃ শাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রতন শেখ (৩৮), কাশেম শেখ (৩৫) ও তরিকুল ইসলাম (৩৫)দেরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীদের নিকট থেকে ৪০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর