1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র আহত

নারী জাগ্রত ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্র আহত

বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের  সন্ত্রাসী হামলায় পিতা ও পুত্র আহত হয়েছেন।  আহতরা হলেন মিরজু মিয়া (৪৫) ও তার পুত্র নাঈম আহমদ (২২)।
এর মধ্যে গুরুতর আহত মিরাজু মিয়াকে প্রথমে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল ৪ টায় জগন্নাথপুর উপজেলার রানীগনজ ইউনিয়নের রানীগঞ্জ বাজারের দক্ষিণ পাড়ে টম টম স্ট্যান্ড এলাকায়।
জানাযায়, উপজেলার রানীগনজ ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মিরজু মিয়া ও একই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে কউছর মিয়ার মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে  প্রতিপক্ষের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়।
এসময় হামলায় তাদের ধারালো অস্ত্রের আঘাতে মিরজু মিয়া ও নাঈম আহমদ আহত হয়। এসময় তাদের আর্তচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত নাইম আহমদ জানান, মোটর সাইকেল যোগে আমার বাবাকে নিয়ে বাড়ি যাওয়ার পথে রানীগন্জ বাজারের দক্ষিনপাড়ে টমটম স্ট্যান্ডে পৌছামাত্র  প্রতিপক্ষ সাফিক, কাউছার সহ একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায়। এসময় আমাদের আহত করে আমার বাবার সাথে থাকা এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। হামলায় ঘটনায় নাঈম আহমদ বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর