1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

কবিতা অদেখার অসুখ

দৈনিক নারী জাগ্রত
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯৮ বার পঠিত

কবিতা : অদেখার অসুখ

এইযে এতগুলো দিন গত হয়ে গেল
আমি আপনাকে দেখি না
আপনি দেখেন না আমায়
আমার কিন্তু খুব পোড়ে, পুড়ে যায়।

রাত শেষে ভোর এলে
আমার ইচ্ছ করে সকালের সাথে সাথে
আপনাকেও দেখতে, প্রিয় নাম ধরে ডাকতে।

সন্ধ্যা হলেই মনে হয়
নীড়ে ফেরা পাখির মতোন
আপনিও ফিরে আসুন।
অদেখার অসুখে ভুগতে থাকা
আমার আমিটাকে সারিয়ে তুলুন।

আপনার ওখানে কি
রাত শেষে সকাল আসে না?
আঁধার কেটে গিয়ে ভোর হাসে না?
সকালের সাথে সাথে আপনারও কি
আমাকে দেখতে ইচ্ছে করে না?
সন্ধ্যা পাখির নীড়ে ফেরা দেখে
আপনারও কি ইচ্ছে করে না
আমার কাছে ফিরে আসতে?

কবিতা : অদেখার অসুখ
লেখিকা: নির্জনা

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর