1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নওগাঁয় স্ত্রী হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেপ্তার

মোঃ মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১১ বার পঠিত

নওগাঁয় স্ত্রী হত্যা মামলায় ঘাতক স্বামী গ্রেপ্তার। 

মোঃ মহসিন রেজা, নওগাঁ জেলা  প্রতিনিধি

নওগাঁয় স্ত্রীকে গলা কেটে হত্যা মামলার আসামি ঘাতক স্বামী আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে মহাদেবপুর থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা ধারালো বটি দউদ্ধার করা হয়।
বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় নওগাঁ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দাম্পত্য কলহের জের ধরে গত ৩ (ডিসেম্বর) তারিখ রাতে মহাদেবপুর থানাধীন বাগাচারা এলাকার আব্দুর রহমানের ভাড়া চাতালের শ্রমিকদের থাকার ঘরে ধারালো বটি দিয়ে স্ত্রী লাইলী বেগমকে কে হত্যা করে তার স্বামী আমজাদ হোসেন। ঘটনার পর থেকে আসামি আমজাদ হোসেন পলাতক ছিলেন । এ ঘটনায় বাদী হয়ে ভিকটিম লাইলী বেগমের ভাই আব্দুস সামাদ মহাদেবপুর থানায় এজাহার দায়ের করেন। এর পরেই চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেফতার করতে পুলিশ তৎপর হয়। উক্ত পুলিশ টিমের বিশ্বস্ত সোর্সের মাধ্যমে গত ৬ তারিখ রাতে নওগাঁ শহর থেকে আসামি আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো ছুরি উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোজাফফর হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরেই ধারালো বটি দিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন আসামি আমজাদ হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর