1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নওগাঁর মান্দায় বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকেরা

মোঃ মহসিন রেজা, জেলা প্রতিনিধি  নওগাঁ
  • আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২২৮ বার পঠিত

নওগাঁর মান্দায় বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকেরা। 

মোঃ মহসিন রেজা, জেলা প্রতিনিধি  নওগাঁ

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মান্দা উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মান্দা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার দারিয়াপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে আপেল মাহমুদ হ্যাপী, ছোট বেলালদহ গ্রামের রফাতুল্লাহর ছেলে সাজ্জাদুল তুহিন ও পরানপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে বুলবুল আহমেদ।

অভিযোগ সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে এবং সংবাদ সংগ্রহের জন্য উপজেলা চত্বরের শহীদ মিনারে যান মান্দা উপজেলা প্রেস ক্লাবের সদস্যরা। এসময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে আহত করেন এবং মোবাইল ভাংচুর করেন।

এ বিষয়ে মান্দা উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বলেন, আমরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের পরপরই আওয়ামী লীগ নেতাকর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য আসেন এবং পুষ্পস্তবক অর্পন শেষে চলে যান। এসময় অভিযুক্তরা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমাদের প্রেস ক্লাবের তিনজন সদস্য আহত হয়েছেন। আমরা এ অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি আমি জেনেছি। এবিষয়ে ভুক্তভোগী সাংবাদিকগন একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর