1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

মান্দায় রাতের আঁধারে পান বরজের গাছ কেটে সাবাড়

মোঃ মহসিন রেজা, নওগাঁ জেলা  প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

মান্দায় রাতের আঁধারে পান বরজের গাছ কেটে সাবাড়

মোঃ মহসিন রেজা, নওগাঁ জেলা  প্রতিনিধি

নওগাঁর মান্দায় আব্দুর রশিদ নামের এক কৃষকের পান বরজের পানের গাছ কেটে দিয়েছেন দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিংগাপূর্ব পাড়া গ্রামে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিংগাপূর্ব পাড়া গ্রামের আব্দুর রশিদ তার নিজ জমিতে পান চাষ করে আসছে। মঙ্গলবার গভীর রাতে কে বা কাহারা পান বরজের পান গাছ কেটে সাবাড় করে দেয়। সকালে আব্দুর রশিদ পান বরজে পান ভাঙ্গতে গেলে পান বরজের পানের গাছ কাটার দৃশ্যটি তার চোখে পড়ে। তিনি সাথে সাথে বিষয়টি এলাকার লোকজনকে দেখান।

আব্দুর রশিদ এর ছেলে রাসেল বলেন, বাবা অনেক কষ্ট করে এই পান বরজটি দাঁড় করিয়েছিলেন, প্রত্যেকদিন এই পান বরজে কাজ করতেন এবং অনেক পরিশ্রম করতেন।গতরাত্রে কে বা কাহারা এই নেক্কারজনক কাজ করেছে তাদের কঠিন শাস্তি হওয়া দরকার। মানুষ মানুষের শত্রুতা থাকতেই পারে তাই বলে ফসলের প্রতি এ কেমন শত্রুতা। তার ছেলে অভিযোগ করে বলেন, তাদের পান বরজের পান গাছ কেটে প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে ।

এবিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর