1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

সিরাজগঞ্জের কাজিপুরে চলতি মৌসুমে  ভূট্টার আবাদে রেকর্ড 

মোঃ মুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

সিরাজগঞ্জের কাজিপুরে চলতি মৌসুমে  ভূট্টার আবাদে রেকর্ড

মোঃ মুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

চলতি মৌসুমে সিরাজগঞ্জে  কাজিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে রেকর্ড পরিমান ভুট্টার আবাদ করা  হয়েছে।

কাজিপুর  উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী  ৬৩৬৯ হেক্টর   জমিতে ভুট্টার আবাদের  লক্ষ মাত্রা ধরা হয়েছে।

তবে স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, কৃষি অফিসের দেয়া লক্ষ মাত্রার চেয়ে ২ থেকে আড়াইশ হেক্টর  বেশী জমিতে ভূট্টার চাষাবাদ  হয়েছে। কারণ হিসেবে স্থানীয় কৃষকেরা জানান- কাজিপুরের ১২ ইউনিয়নের ৬টি ইউনিয়ন চরে অবস্থিত ,চরের জমি অনেকটা  বেলে- দোআঁশ  হওয়ায়  ভূট্টা উৎপাদনে উপযোগী।

তাছাড়া বিলে এলাকার ৬টি ইউনিয়নের মধ্যে শুভগাছা , গান্ধাইল ,  কাজিপুর সদর ও মাইজবাড়ী ইউনিয়নের বেশীরভাগ অঞ্চল ভাঙ্গনের কবলে পড়ায় মাটির গুনাগুন ধান চাষে অনুপযোগী হয়ে পড়েছে।
অপরদিকে- কৃষকগণ ধান চাষের চেয়ে  প্রকৃতিক দূর্যোগ ও বালাই সহনশীল  ভুট্টা চাষ  লাভজনক  হওয়ার কারণেও ভূট্টাচাষাবাদে  ঝুঁকে পড়েছে।

কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম জানান যে -চলতি মৌসুমে উপজেলার ১২৪১০ জন কৃষককে ভূট্টা চাষের জন্য  বিনা মূল্যে কৃষি প্রনোদনা প্রদান করা হয়েছে।  আবহাওয়া অনুকুলে থাকলে চলতিমৌসুমেও কাজিপুরে ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর