1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

রংপুরে বিজিএস এর সনদপত্র বিতরন অনুষ্ঠিত

শিল্পী আক্তার
  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

রংপুরে বিজিএস এর সনদপত্র বিতরন অনুষ্ঠিত
শিল্পী আক্তার রংপুরঃ

বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)-ভিটিসি রংপুরে Youth Vocational Training On Electrical Installation and Maintenance With Solar System for Employment Generation and Poverty Reduction আওতায় LIFE-France এর সহযোগিতায় এবং Poverty Reduction Through Vocational Skill Training and Employment Generation for the Youth of Poor and underprivileged Families’ প্রকল্পের আওতায় ECHO- USA এর প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ কর্মসূচীর সনদপত্র বিতরন অনুষ্ঠান গত ৩১ডিসেম্বর, রবিবার ইসলামপুর পায়রাবন্দ মিঠাপুকুরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।

বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) এর নির্বাহী পরিচালক পাইং শৈউ মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃকপক্ষ (এনএসডিএ) এর সহকারী পরিচালক, মোঃ ফরহাদ হোসেন, বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর সিনিয়র প্রোগ্রাম অফিসার, (টিভিইটি) মোঃ রফিকুল ইসলাম, বিজিএস-ভোকেশনাল ট্রেইনিং সেন্টার রংপুরের উপাধ্যক্ষ, ইঞ্জিঃ মোঃ আবু বক্কর সিদ্দীক।

অষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিজিএস কারিগরি প্রশিক্ষণ তথা মানবিক মূল্যবোধ ও দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে আসছে। তিনি সকল প্রশিক্ষণার্থীকে কর্মসংস্থানের মাধ্যমে পারিবারিক কাজে সহযোগিতা করা এবং ব্যাক্তিগতভাবে সঞ্চয়ী হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিজিএস এর সকল উদ্যোগ সরকারের উন্নয়নের সম্পূরক কর্মকান্ড।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বলেন, বিজিএস কারিগরি প্রতিষ্ঠান হিসাবে জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃকপক্ষ (এনএসডিএ) এর সাথে সংযুক্ত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরোও উল্লেখ্য যে, বে-সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্বেও বিজিএস কারিগরি প্রতিষ্ঠান হিসাবে দেশের উন্নয়নে যে ভূমিকা পালন করিতেছে তাহা সত্যিই প্রশংসনীয় ।

অনুষ্ঠানে সভাপতি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৪০ জনকেই পহেলা জানুয়ারি ২০২৪ তারিখে কনকা বাংলাদেশ ইন্ডাষ্ট্রিতে চাকুরি প্রদান করা হবে।

সমাপ্তিতে Electrical Installation and Maintenance With Solar System ট্রেডের ২০ জন এবং ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং ট্রেডের ২০ জন মোট ৪০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ কর্মসূচীর সনদপত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বাংলা জার্মান সম্প্রীতি ভোকেশনাল ট্রেনিং সেন্টারের শিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর