1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

বাগমারায় বড় বিহানালী ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ ও পথসভা

নারী জাগ্রত ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২০৪ বার পঠিত

বাগমারায় বড় বিহানালী ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ ও পথসভা

মোঃ মিঠু সরকার, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী-৪ (বাগমারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। চার বারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। জনগণের প্রার্থী হিসেবে এবার তিনি কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

সোমবার বিকেল থেকে বড় বিহানালী ইউনিয়নের বিভিন্ন স্থানে কাঁচি প্রতীকের নির্বাচনী গণসংযোগ করেন তিনি।

এছাড়াও বেশ কয়েকটি স্থানে পথসভা করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেকে বাগমারার জনগণের প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন আর ভোটারদের কাছে কাঁচি প্রতীকে ভোট চাচ্ছেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য নাসির উদ্দীন, জহুরুল ইসলাম, বড় বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, আওয়ামী লীগ নেতা রমজান আলী, মাজেদুর রহমান, আজাহার আলী, আজিজার রহমান, মোশারফ হোসেন, সোহেল রানা, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ প্রমুখ।

গণসংযোগ কালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর