1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

যশোরের বেনাপোলে ইনামুল হাচান বিন নূর ক্যাডেট মাদ্রাসায় বই বিতরণ উৎসব

মোঃ আব্দুল্লাহ
  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

যশোরের বেনাপোলে ইনামুল হাচান বিন নূর ক্যাডেট মাদ্রাসায় বই বিতরণ উৎসব

স্টাফ রিপোর্টারঃ
আজ ১ জানুয়ারি, নতুন শিক্ষাবর্ষের যাত্রা। নতুন শ্রেণি, নতুন ক্লাসরুম আর নতুন বই। এই তিনে মিলে শিক্ষার্থীদের উৎসব আজ। খালি হাতে স্কুলে এসে বই নিয়ে বাড়ি ফিরবে। আর এতেই আনন্দ ও উৎসব তাদের। দেশ জুড়ে বই উৎসবের অংশ হিসেবে যশোরের বেনাপোলে উন্নত শিক্ষার মান নিশ্চিত করতে এক ঝাঁক অভিজ্ঞ তরুণ মেধাবী শিক্ষক-শিক্ষিকা মন্ডলী দ্বারা পরিচালিত কাগজ পুকুর বাজারে নব-নির্মিত এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়।

সোমবার(১লা জানুয়ারী)কাগজ পুকুর বাজারে মাদ্রাসার নিজস্ব হলরুমে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। বই বিতরণ উৎসব অনুষ্ঠানে মাওলানা এনামুল হাসান বিন নূর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ শাহীদুল ইসলাম, ডাক্তার আব্দুল হামিদ। এছাড়া উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম মোল্লা, মোঃ হাসানুজ্জামান ,শেখ সাঈদ, হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে। বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সুসন্তান বানানোর জন্য উক্ত প্রতিষ্ঠানে ভর্তির জন্য পরামর্শ দেন। পরিশেষে মিষ্টি বিতরণের মাধ্যমে ব্যাপক উৎসব ও আনন্দমুখর পরিবেশে উক্ত অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর