1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

শতশত নেতাকর্মীদের নিয়ে হেনরীর নির্বাচনী প্রচারনায় হাজী আব্দুস সাত্তার

মোঃ মুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
  • আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

শতশত নেতাকর্মীদের নিয়ে হেনরীর নির্বাচনী প্রচারনায় হাজী আব্দুস সাত্তার।

মোঃ মুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

আগামী ৭ জানুয়ারি-২০২৪ খ্রীঃ অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণায় শেষ দিনে নৌকা মার্কার বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এতে সিরাজগঞ্জ পৌরএলাকার ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি
সাবেক পৌরকাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার নেতৃত্বে শতশত নেতাকর্মীদের এবং নারী-পুরুষেরা অংশ গ্রহন করতে দেখা যায়।

সিরাজগঞ্জ -২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নারী নেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী সমর্থনে নির্বাচনী বিশাল প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগের এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজনে,
বৃহস্পতিবার (৪ জানুয়ারি -২০২৪) সকাল ১১ টায় সিরাজগঞ্জ শহরের ঐতিহ্য বাহী ভিক্টোরিয়া হাইস্কুলে জমায়েত ও সমাবেশ শেষে মুজিব সড়ক দিয়ে বাজার স্টেশন হয়ে এস.এস. রোড় হয়ে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রচারণা মিছিলটি শেষ হয়। এপ্রচারণা মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ কে,এম, হোসেন আলী হাসান।
জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নারী নেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী নেতৃত্ব প্রচারপ্রচারণা মিছিলটিতে স্বাগত জানান এবং বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার সহ জেলা, সদর উপজেলা, পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময়ে সিরাজগঞ্জ পৌর ওয়ার্ড আওয়ামীলীগের মধ্যে
১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আব্দুস সাত্তার এবং সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী শামীম এর নেতৃত্ব শতশত নেতাকর্মীরা এবং এলাকার নারী -পুরুষেরা প্রচারণা শেষ দিনে মিছিলে অংশ গ্রহন করে যা লক্ষ্যণীয় এবং অনেকে প্রশংসা করেছেন ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর