1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

শার্শায় নির্বাচন পূর্ববর্তী দুটি বিশাল জনসভায় সহিদুল ইসলাম মিলন

মো : আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার বেনাপোল 
  • আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

শার্শায় নির্বাচন পূর্ববর্তী দুটি বিশাল জনসভায় সহিদুল ইসলাম মিলন

 মো : আব্দুল্লাহ, স্টাফ রিপোর্টার বেনাপোল 

স্বতন্ত্র প্রার্থী প্রতি সমালোচনা করে যশোর জেলা আওয়ামিলীগের সভাপতি সহিদুল ইসলাম মিলন বলেন, চারিদিকে যখন নৌকার জয়জয়কার তখন নৌকা বিরোধী প্রার্থী হয়ে এবং দেশের উন্নয়নের ধারা রুখতে গোপনে ও প্রকাশ্যে পায়তারা চালিয়ে যাচ্ছে।

তিনি মুখে বলছেন আমি নৌকা করি আবার সেই নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়ে ট্রাক মার্কা নিয়ে এসে বলছেন আমাকে ভোট দেন।
এখনো সময় আছে ট্রাক থেকে নেমে নৌকায় উঠুন। না হলে ৭ তারিখ নির্বাচনের পর ট্রাকের চাকায় হাওয়া থাকবেনা।

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে শার্শার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ও সন্ধ্যায় নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজিত দুটি বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শার্শার মাটিতে নৌকা বিজয়ের জোয়ার উঠেছে। এই জোয়ার বুঝিয়ে দিচ্ছে আগামী ৭ তারিখের নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে শার্শার জনগণ নৌকাকে বিজয়ী করবে। নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী বিরোধী যত চক্রান্ত আছে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এসময় দুটি জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৮৫, যশোর-শার্শা আসনের নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী শেখ আফিল উদ্দিন।

নৌকা মার্কার দুটি জনসভায় শেখ আফিল উদ্দিন বলেন, আজ নির্বাচনী প্রচার-প্রচারণার নির্বাচন পূর্ববর্তী জনসভা যেভাবে জনসমুদ্রে পরিণত হয়েছে তাতে করে শার্শার জনগণ বুঝিয়ে দিয়েছে নৌকাকে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

আমি অনুরোধ করবো আপনারা আমাকে যেভাবে আশ্বস্ত করেছেন সেভাবে আজ থেকে নির্বাচনের দিন ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা মাঠে ময়দানে দিনরাত পরিশ্রম করুণ। কোন ভাবেই যেন নৌকা বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

নৌকা বিরোধীরা ছদ্মবেশ ধরে ভোটের মাঠে আসতে পারে। তারা আসলেই মনে করবেন নাশকতা করতে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছে। আমাকে আপনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

এসময় শেখ আফিল উদ্দিনের দুটি নির্বাচনী জনসভায় শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যশোর জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান মিঠু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য জনাব নাজমুল হাসান, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মেহেদী হাসান সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর