1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের সবকটিতে নৌকার মার্কায় বিজয় হয়েছে

মোঃ মুকুল হোসেন,জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ 
  • আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের সবকটিতে নৌকার মার্কায় বিজয় হয়েছে

মোঃ মুকুল হোসেন,জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের সবকটিতে বিজয়ী হয়েছে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতিক প্রার্থীর বিজয় হয়েছে । একটি মাত্র আসনে স্বতন্ত্র প্রার্থীর সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। বাকিগুলোতে বিপুল ভোটে নৌকার নিরংকুশ বিজয় হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বিভিন্ন সহকারী রিটার্নিং কার্যালয় থেকে পাওয়া ফলাফলে জানা যায় যে, সিরাজগঞ্জ-১ আসনে ১৭৩ ভোটকেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় (নৌকা) ২’লাখ ৭৮’হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহুরুল ইসলাম লাঙ্গল ২ হাজার ১৩৯ ভোট পেয়েছেন ।

সিরাজগঞ্জ-২ আসনে ১৪৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগের মোছাঃ জান্নাত আরা হেনরী নৌকা প্রতিকে ১’লাখ ৮৪’ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোঃ আমিনুল ইসলাম ঝন্টু লাঙ্গল প্রতিকে ৪’হাজার ৫৮০ ভোট পেয়েছেন ।

সিরাজগঞ্জ-৩ আসনে ১৫৩ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ডাঃ মোঃ আব্দুল আজিজ নৌকা প্রতিকে ১’লাখ ১৭’হাজার ৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট ঈগল প্রতিকে ৪৪’হাজার ৭০৮ ভোট পেয়েছেন ।

সিরাজগঞ্জ-৪ আসনে ১৩৭ কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী মোঃ শফিকুল ইসলাম শফি নৌকা প্রতিকে ২’লাখ ২০’হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির হিল্টন প্রামাণিক লাঙ্গল প্রতিকে ৭০৮৮ ভোট পেয়েছেন ।

সিরাজগঞ্জ-৫ আসনে ১২৪টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মমিন মণ্ডল নৌকাকে ৭৭’হাজার ৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল লতিফ বিশ্বাস ঈগল প্রতিকে ৭৩’হাজার ১৮৩ ভোট পেয়েছেন ।

সিরাজগঞ্জ-৬ আসনে মোট ১৬০ ভোটকেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে আওয়ামীলীগের চয়ন ইসলাম নৌকাকে ১’লাখ ২৮ হাজার ৮৯০ ভোট পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু (ঈগল) পেয়েছেন ২৫ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর