1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

মহাসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

মহাসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় শহরের প্যারীমোহন সাধারন গ্রন্থাগার চত্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে গ্রন্থাগার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি এবাদুল হক-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রাশিদুল হক। স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান। পরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন। বক্তারা এশিয়ান টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্বারক প্রদান করেন জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান। পরে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

নওগাঁ ইউনাইডেট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাব্বির আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সময় টেলিভিশনের প্রতিনিধি এম আর রকি, এশিয়ান টেলিভিশনের বদলগাছী উপজেলা প্রতিনিধি বুলবুল আহমেদ বুলু ও পোরশা উপজেলা প্রতিনিধি শাহ আলম, বণিক বার্তা ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আরমান হোসেন রুমন, যায়যায়দিনের জেলা প্রতিনিধি রুহুল আমিন, বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী এবং তাঁগের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর