1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নির্বাচন নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই কুষ্টিয়ায় হানিফ

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ২৯০ বার পঠিত

নির্বাচন নিয়ে কথা বলে আর কোনো লাভ নেই কুষ্টিয়ায় – হানিফ

হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি

জনবিচ্ছিন্ন ও রাজনীতি বিচ্ছিন্ন বিএনপির প্রলাপ নিয়ে কথা না বলার জন্য গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, উৎসবমুখর পরিবেশে অংশ নিয়ে জনগণই নির্ধারণ করে দিয়েছে, এটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।ইতোমধ্যেই দেশে, বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। তাই এই নির্বাচন নিয়ে আর কোনো কথা না বলে কেউ হয়তো মানসিক শান্তি পেতে পারে, এ ছাড়া আর কোন লাভ নেই।রোববার (২১ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া মোহিনী মিল মাঠে রহিমা-আফছার স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।বিরোধী দল প্রসঙ্গে হানিফ বলেন, জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, এখনও তারাই বিরোধী দল। আশা করছি, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় নির্বাচন পরবর্তী দলের সাংগঠনিক অবস্থা নিয়ে হানিফ বলেন, নির্বাচনে বাধা না থাকায় দলের অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হয়েছিলো। যে কারণে দলের মধ্যে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরসনে ইতোমধ্যেই পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে দলের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে উপজেলা নির্বাচনের আগেই তা আর থাকবে না।পরে পায়রা ও বেলুন উড়িয়ে এবং ক্রিকেট ব্যাট দিয়ে বল মোকাবেলার মধ্য দিয়ে মাহবুবউল আলম হানিফ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।এ সময় আলোচনা সভাতেও বক্তব্য রাখেন তিনি। উদ্বোধনী ম্যাচে কুমারখালী ক্রিকেট একাডেমি ও রোজা রাইডার্স মুখোমুখি হয়। মোট ২৪ দল এই টুর্নামেন্টে অংশ নেবে।ল

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর