1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

তামাক বিরোধী সকল কার্যক্রমে পাশে থাকার আশ্বাস, সংসদ সদস্য রাশেদ- খান-মেননের

নারী জাগ্রত ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

তামাক বিরোধী সকল কার্যক্রমে পাশে থাকার আশ্বাস, সংসদ সদস্য রাশেদ- খান-মেননের

বিশেষ প্রতিনিধি:তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার পক্ষে একমত পোষণ করেছেন মাননীয় সংসদ সদস্য রাশেদ-খান-মেনন।

সোমবার (২২ জানুয়ারি) বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নারী মৈত্রীর’ একটি প্রতিনিধিদল রাশেদ-খান-মেনন এর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে নারী মৈত্রীর পক্ষ থেকে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের গুরুত্ব ও দাবিগুলো মন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। ‘নারী মৈত্রীর’ দাবিগুলোর মধ্যে রয়েছে- * সব ধরনের পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও গণপরিবহনে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ করা।
*বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ করা।
* তামাক কোম্পানির ‘কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা’ বা সিএসআর কার্যক্রম নিষিদ্ধ করা। * বিড়ি-সিগারেটের সিঙ্গেল স্টিক বা খুচরা শলাকা ও মোড়কবিহীন বিক্রি নিষিদ্ধ করা। * ই-সিগারেট ও হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) আমদানি ও বিক্রয় নিষিদ্ধ করা।
* সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার বৃদ্ধি (৫০% থেকে ৯০% এ উন্নীতকরণ) ও প্লেইন প্যাকেজিং-সহ তামাকজাত দ্রব্য মোড়কজাতকরণের ক্ষেত্রে কঠোর নিয়ম প্রণয়ন করা। দাবির প্রেক্ষিতে জনস্বাস্থ্যের সুরক্ষায় ও জীবন রক্ষায় দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে একমত পোষণ করেন, রাশেদ-খান-মেনন। তিনি বলেন “বর্তমানে তরুণরা ই-সিগারেটের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে। ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় আমাদের সচেতন হতে হবে এখনই” এ ছাড়াও,তিনি তামাকবিরোধী সব কার্যক্রমে নারী মৈত্রীর পাশে থাকার আশ্বাস দেন।
‘নারী মৈত্রীর’ প্রতিনিধিদলে ছিলেন—সংস্থাটির টোব্যাকো কন্ট্রোল প্রজেক্টের কো-অর্ডিনেটর নাছরিন আকতার, অ্যাডভোকেসি অফিসার মেহেদি হাসান ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার আলফি শাহরীন।
উল্লেখ্য, তামাক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ‘টোব্যাকো এটলাস ২০১৮’-এর তথ্য মতে, তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর বাংলাদেশে ১ লাখ ৬১ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর