1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নবীগঞ্জে বিবিয়ানা ফিল্ডের ভূমিকম্পনের ঘটনায় তদন্ত কমিটি গঠন তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ

আব্দুল কাইয়ুম,নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

আব্দুল কাইয়ুম,নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি

নবীগঞ্জ উপজেলায় শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ডের নিকটবর্তী এলাকায় প্রায় ৩ বার ভূকম্পন অনুভূত হওয়ার ঘটনায় বিদুৎ জ্বালানী ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা ডেভেলপমেন্ট এন্ড প্রোডাকশন বিভাগ থেকে প্রকৃত ঘটনা উদঘাটনে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মো: মিজানুর রহমানকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর ২ সদস্য হলেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্রোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক মো: আলমগীর হোসেন ও বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা ডেভেলপমেন্ট এন্ড প্রোডাকশন এর মহাব্যবস্থাপক মো: সালাহ উদ্দিন।(৪ ফেব্রুয়ারি) রোববার কর্পোরেশন বিভাগের পক্ষে পরিচালক ( পিএসসি) (অতিরিক্ত দায়িত্ব) মো: আলতাফ হোসেন সাক্ষরিত পত্রে এ কমিটি গঠন করে তিন কার্য দিবসের মধ্যে চেয়ারম্যান পেট্রোবাংলা বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।চিঠিতে উল্লেখ করা হয় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন ও ইনাতগঞ্জ ইউনিয়নে অবস্থিত শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ডটি বাংলাদেশের সর্ববৃৎ গ্যাস ক্ষেত্র। গতকাল (৩ ফেব্রুয়ারি) শনিবারে ৩বার ভূমিকম্পন অনুভূত হওয়ার প্রেক্ষিতে ভীত এবং আতংকিত লোকজন গ্যাস ফিল্ড এলাকায় জটলা এবং সমাবেশ করেছে। এ অবস্থা দুরীকরণ এবং আলোচ্য ভূমিকম্প সংঘটিত হওয়ার পিছনে বিবিয়ানা গ্যাস ফিল্ডের প্রভাব বিশ্লেষণ ও কারন পর্যালোচনাসহ কমিটি সরেজমিনে বিবিয়ানা গ্যাস ফিল্ড পরিদর্শন করে ভূগঠনগত তথ্য উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করবে। তাছাড়া কমিটি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় জনমনে সৃষ্ট ভীতি ও আতংক দুরীকরণে স্থানীয় জনগনের সাথে আলোচনা করে ভূমিকম্প সংঘটিত হওয়ায় পিছনে গ্যাস ফিল্ড সমূহের প্রভাব বিশ্লেষণ ও প্রকৃত কারন উদঘাটন করবে। উল্লেখ্য নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকার ইনাতগঞ্জ,দীঘলবাক, বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন, পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও, রানীগঞ্জ,আশারকান্দি ইউনিয়ন, ওসমানী নগর উপজেলার সাদিপুর ইউনিয়নসহ বিবিয়ানা গ্যাস ফিল্ডের প্রায় দেড়’শ বর্গ কিলোমিটার এলাকা জোরে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে এলাকার মানুষের শতশত বাড়ি- ঘর ও শিক্ষা প্রতিষ্টানে ফাটল দেখা দেয়। তিন বারই ভূমিকম্প প্রায় ৩/৪ সেকেন্ড স্থায়ী ছিল। গতকাল শনিবার সকাল ৯টা ,রাত ৮ টা ও ৯টা ৫১ মিনিটে ভূমিকম্প হয়েছে।একদিনে ৩বার ভূমিকম্প হওয়ায় ইনাতগঞ্জ ও দীঘলবাক এলাকার হাজার হাজার মানুষ রাত ৯ টা থেকে রাত ১১টা পর্যন্ত বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় বিক্ষোভ করেন।খবর পেয়ে উত্তেজিত জনতার উদ্দেশ্যে মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে কথা বলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি । তিনি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস প্রদান করলে বিক্ষোভকারীরা ঘটনা স্থল ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর