1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় কৃষিবিদ দিবস পালিত

মুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

মুকুল হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

“বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান ” বাংলাদেশের বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ দিবানিশি উন্নয়নের ধারাবাহিকতা, বজায় রাখছে স্মার্ট কৃষি ” এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় কৃষিবিদ দিবস পালিত হয়েছে। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে,মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি’২৩) সকাল ১০ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে, র‍্যালি প্রদর্শন এবং হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর।এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক মোঃ আরশেদ আলী (অবঃ), উপপরিচালক মোঃ সানাউল্লাহ মিয়া(অবঃ) , উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের (অবঃ) প্রমুখ।অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফারুক, কৃত্রিম প্রজনন কর্মকর্তা ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার এ,কে এম মফিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য)মোঃ মশকর আলী, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ এনামুল হক, অতিরিক্ত উপপরিচালক মোঃ জিয়াউর রহমান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, হটিকালচার সেন্টার খোকশাবাড়ি সিরাজগঞ্জের উদ্যান তত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে, জাতির পিতা বঙ্গবন্ধু’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভাষার মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক কৃষিবিদ দিবসের পটভূমি এবং তাৎপর্য তুলে ধরেন। এসময়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষক, কৃষিবিদ ও কৃষির সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু ও তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান খুবই গুরুত্বপূর্ণ – যার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যৎ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনের লক্ষেও গবেষণার মাধ্যমে লাভজনক কৃষি রূপায়নে বঙ্গবন্ধু কৃষিবিদরা নেতৃত্ব দেবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর