1. developer@www.narijagrato.com : WordPress Support :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নবীগঞ্জে বন্ধুদের হাতে ছুরিঘাতে কলেজ ছাত্র বন্ধু রাইসুল হক তাহসিন নিহত

আব্দুল কাইয়ূম,নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭২ বার পঠিত

আব্দুল কাইয়ূম,নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি

নবীগঞ্জ উপজেলায় সহপাঠিদের ছুরিকাঘাতে রাইসুল হক তাহসিন (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক-উৎকণ্ঠা বিরাজ করছে। পুলিশ প্রাথমিক ভাবে ৫ জনের নাম সনাক্ত ও ঘটনার কারন উদঘাটন করেছে। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে হয়েছে বলে ধারণা করা হয়েছে । মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে । নিহত রাইসুল হক তাহসিন (১৯) নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের বাসিন্দা এবং নবীগঞ্জ শহরের শেরপুর রোডের রাজন ওয়ার্কশপের সত্ত্বাধিকারী রাজন মিয়ার ছেলে । পুলিশ সুত্রে জানা যায়, রাতে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে পূর্ব বিরোধের জের ধরে রাইসুল হক তাহসিনের উপর হামলা চালায় তারই সহপাঠি মান্না,জুয়েল, শাফি,অলি, লিমনসহ ৭-৮ জন। এক পর্যায়ে তাহসিনকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাহসিনকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। অ্যাম্বুলেন্সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তাহসিন মারা যায় । নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ঘটনার সাথে জড়িত পাঁচ থেকে সাত জনের নাম সনাক্ত করা হয়েছে। বিষয়টি বন্ধুদের মধ্যে কথাকাটির জের হিসাবে প্রাথমিক ভাবে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর