1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নরসিংদীর মনোহরদীতে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত ঘাতক ছেলে আটক

মাহমুদুল হাসান লিমন,জেলা প্রতিনিধি নরসিংদী
  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৫২ বার পঠিত

নরসিংদীর মনোহরদীতে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত ঘাতক ছেলে আটক । 

মাহমুদুল হাসান লিমন,জেলা প্রতিনিধি নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে মাদকাসক্ত ছেলের শাবলের আঘাতে মা নিহত হওয়ার অভিযোগ উঠেছে । মনোহরদি উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া পিপিএম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ মার্চ) বিকাল- ৫.৩০ মিনিটে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের উত্তর আলগী গ্রামের নূরু মিয়ার মাদকাসক্ত ছেলে আরিফ মিয়া (৩০) ভাত খেতে বসে । খাবারের এক পর্যায়ে সে মা হাসনে আরা (৫০) এর সাথে খাবার নিয়ে তর্কে- বিতর্কে লিপ্ত হয় এবং ঘর থেকে একটি লোহার শাবল নিয়ে মায়ের মাথার পেছনে সজোরে দুইটি আঘাত করলে মা হাসনে আরা ঘটনাস্থলেই নিহত হয় । এ ব্যাপারে মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া পিপিএম জানান, মাকে হত্যা করার অপরাধে ঘাতক আরিফ মিয়া কে আটক করা হয়েছে । মামলা রুজু প্রক্রিয়াধীন ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর