1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

শিবপুরে হাড়িধোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

মোঃ রাসেল খান,শিবপুর উপজেলা নরসিংদী
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৮২ বার পঠিত

শিবপুরে হাড়িধোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু । 

মোঃ রাসেল খান,শিবপুর উপজেলা নরসিংদী

শিবপুরে হাড়িধোয়া নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর এলাকায় এ ঘটনা ঘটেছে । নিহতরা হলো উত্তর কারারচর গ্রামের ফরিদ আহমেদের ছেলে মাহাদী হাসান (১২) ও মিশাল হাসান (৮) । নিহত শিশুদের পরিবার ও স্থানীয়রা জানান, সকালে মাহাদী হাসান তার ছোট ভাই মিশাল হাসানকে সঙ্গে নিয়ে অন্য শিশুদের সাথে খেলতে বাড়ি হতে বের হয়ে যায়। দুপুর ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী হাড়িধোয়া নদীর পানিতে গোসলে নেমে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা । প্রত্যক্ষদর্শী অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করতে নদীতে নামে । কিছুক্ষণ পর দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর