1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

জয়পুরহাটে তিন মাদক কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫

মোঃ রুহুল আমিন পারভেজ,জেলা প্রতিনিধি জয়পুরহাট
  • আপডেট সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

জয়পুরহাটে তিন মাদক কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫

মোঃ রুহুল আমিন পারভেজ,জেলা প্রতিনিধি জয়পুরহাট

২৩ (মার্চ) শনিবার জয়পুরহাট জেলার সদর থানাধীন বৈরাগীমোড় এলাকা হতে ১.৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। শ্রী উজ্জল সরকার (৫০), পিতা-মৃত খিতিশ চন্দ্র সরকার, ২। শ্রী গকুল সরকার (৩৫), পিতা-মন্মত সরকার, ৩। শ্রী টিটু মোহন্ত (২৫), পিতা-বিরেন মোহন্ত, সকলের সাং-পাইকরদড়িয়া, থানা-সদর, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী উজ্জল একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে গকুল ও টিপু এর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ২৩-০৩-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন বৈরাগীমোড় এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামিদেরকে তল্লাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১.৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর