1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অভিযান চালিয়ে সলঙ্গা থানাধীন এলাকা থেকে ৫০.৫ কেজি গাঁজাসহ ০৩ জন গ্রেফতার

মোঃ শাহাবুদ্দিন সেলিম, জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অভিযান চালিয়ে সলঙ্গা থানাধীন এলাকা থেকে ৫০.৫ কেজি গাঁজাসহ ০৩ জন গ্রেফতার।

মোঃ শাহাবুদ্দিন সেলিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 

সিরাজগঞ্জ র‍্যাব -১২’র অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকা হতে ৫০.৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, পিকআপ জব্দ । সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, র‌্যাব-১২, এর দিকনির্দেশনায় গত ০৭.০৪.২০২৪ইং রাত ১০.৩৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এরিস্টোক্রেট হোটেলের সামনে ঢাকা টু সিরাজগঞ্জ হাইওয়ের পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০.৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় । এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ, ০৩টি মোবাইল ফোন এবং নগদ ৪,৪৬৫ টাকা জব্দ করা হয় । গ্রেফতারকৃত আসামিগণ মোঃ স্বপন মিয়া (৫২), পিতা- ডাঃ রওশন আলী, সাং- দেউশপাড়া, মোঃ আবু তাহের (৪৫), পিতা- মৃত আঃ মালেক, সাং-কলপাবাস (সিদ্দিক মিয়ার বাড়ি), উভয় থানা- ব্রাহ্মনপাড়া, জেলা- কুমিল্লা, মোঃ ইব্রাহিম মিয়া (৩৬), পিতা- মৃত জিনু মিয়া, সাং- উজানীসার, থানা-বি বাড়িয়া সদর, জেলা-বি বাড়িয়া । জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে পিকআপ যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল । গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর