1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

হাত পা ও মুখে টেপ পেঁচানো আবস্থায় পানের বরাজে পড়ে ছিল শিশু আহসানের মরদেহ উদ্ধার 

দৈনিক নারী জাগ্রত পত্রিকা ডেস্কঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

হাত পা ও মুখে টেপ পেঁচানো আবস্থায় পানের বরাজে পড়ে ছিল শিশু আহসানের মরদেহ, উদ্ধার 

দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্কঃ

বাগেরহাটে ৫ বছরের শিশুকে সার্জিকাল টেপ পেচিয়ে হাত-পা ও মুখ বেঁধে শিশু আহসান বিশ্বাস হত্যাকাণ্ডের ঘটনার একদিন পর মূল রহস্য উৎঘাটন করেছে পুলিশ ।  আর এ ঘটনায় শিশুটির দুই চাচাতো মামা মো. আকবর শেখ (২৩) ও হিজবুল্লাহ শেখ (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ । জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে শিশুটি হত্যা করে তার মৃতদেহ গুম করার চেষ্টা করছিল ঘাতকেরা । বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামে শুক্রবার (৫) এপ্রিল বিকেলে বাড়ির উঠানে খেলার সময় শিশু আহসান নিখোঁজ হয়। এরপর থেকে আধুনিক ডিভাইসের মাধ্যমে খুনিদের শনাক্ত করে পুলিশ। রোববার (৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দুইজনকে গ্রেপ্তার করা হয় । সোমবার (৮ এপ্রিল) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আবুল হাসনাত খান । পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আকবর শেখ জানিয়েছে, শিশু আহসানের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসচ্ছিল। ওই বিরোধের জেরে পরিকল্পিতভাবে শিশু আহসানকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা মো. কামরুজ্জামান বিশ্বাস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন । তবে শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে বাড়ির উঠানে খেলার সময় শিশু আহসান নিখোঁজ হয়। শনিবার দুপুরে মোল্লাহাট উপজেলার চরকচুরিয়া গ্রামের জনৈক দাউদ শরীফের পানের বরাজের পাশের একটি গর্ত থেকে সার্জিকাল টেপ পেচিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শিশু আহসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। অবশেষে ১ দিন পর শিশুটির হত্যাকারি দুই চাচাতো মামাকে গ্রেপ্তার করে পুলিশ । গ্রেপ্তারকৃত মো. আকবর শেখ (২৩) চট্রগ্রামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতে নৈশ প্রহরী ও হিজবুল্লাহ শেখ (২৪) সেনাবাহিনীর বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে,১১ পদাতিক ডিভিশনে মসালচী (কুক) হিসেবে কর্মরত। এরা দু’জন ঈদের ছুটিতে বাড়ি এসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর