1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

মৌলভীবাজারে চোরাই গাড়ি উদ্ধার গ্রেফতার ১

বিজয় সাহা মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

মৌলভীবাজারে চোরাই গাড়ি উদ্ধার, গ্রেফতার-১

বিজয় সাহা, মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চোরাই প্রাইভেট কারসহ আল আমিন মিয়া (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে । বুধবার ২৪ এপ্রিল মধ্যরাতে মৌলভীবাজার সদর থানার এসআই নাজমুল হোসেন সঙ্গীয় এএসআই জহুরুল ইসলাম, এএসআই এনামুল হক ফোর্সসহ হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন পশ্চিম সিংহগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে আল আমিন মিয়াকে গ্রেফতার করেন । পরবর্তীতে গ্রেফতারকৃত আল আমিনকে জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন সুজাতপুর বাজারের পার্শ্ববর্তী খোয়াই নদীর পাড় থেকে চোরাই প্রাইভেটকার জব্দ করা হয় । থানা সুত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সকালে মৌলভীবাজার সদর থানাধীন কনকপুর ইউনিয়নের শাহ বন্দর পতন এলাকা থেকে জনৈক সাজ্জাদুর রহমানের মালিকানাধীন আনুমানিক ২২ লক্ষ টাকা মূল্যের একটি প্রাইভেট কার চুরি হয়। থানায় তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয় । মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, ‘মামলা রুজুর পরপরই আমার থানার অফিসার ফোর্স গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি গ্রেফতার এবং গাড়ি উদ্ধার করে। গ্রেফতারকৃত আল আমিনের অন্য সহযোগীদের শনাক্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর