1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

নওগাঁয় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১২৫ বার পঠিত

মহসিন রেজা,নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁয় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ মৌসুমে উফশী আউশ, পাট ও গ্রীষ্মকালিন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন । সোমবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে । নওগাঁ সদর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শওকত মেহেদী সেতু’র সভাপতিত্বে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম বক্তব্য রাখেন । এসময় নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রণোদনার অংশ হিসেবে মোট ৭ হাজার ১৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এরমধ্যে প্রতি বিঘা ফসলের জন্য উফশী আউশ ৬ হাজার ৬৭০ জনকে ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি। এছাড়া ২৩০ জনের প্রত্যেককে এক কেজি করে পাট বীজ এবং গ্রীষ্মকালিন ২৫০ জন কৃষককে পেয়াঁজ চাষে এক কেজি বীজ, ডিএপি ২০ কেজি এবং এমওপি ২০ কেজি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর