1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

হবিগঞ্জ সদর থানার সাইবার ক্রাইম মনিটরিং সেল এর তৎপরতায় বিকাশে প্রতারনার টাকা উদ্ধার পূর্বক মালিককে ফেরত প্রদান

আব্দুল কাইয়ুম,নিজেস্ব প্রতিবেদক‍
  • আপডেট সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২০২ বার পঠিত

 

আব্দুল কাইয়ুম নিজেস্ব প্রতিবেদক‍ঃ

গত ৩০.১২.২০২৩ ইং হবীগঞ্জ সদর থানার গোপায়া গ্রামের মোঃ শাহীন মিয়া (২৭), পিতা- মোঃ নূর রহমান গত ৩০..১২.২০২৩ ইং তারিখ দুপুর ১২.৪১ ঘটিকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি অভিযোগকারীকে ফোন দিয়ে জানায় তার বিকাশ একাউন্টে ২৮,৫০০/- টাকা লেনদেন না করলে তার বিকাশ একাউন্ট বন্ধ হয়ে যাবে। অভিযোগকারী সরল বিশ্বাসে তার একাউন্টে ২৮,৫০০/- টাকা জমা করলে অজ্ঞাতনামা ব্যক্তি একাউন্টে থাকা পূর্বের টাকাসহ সর্বমোট ৩৮,৬৯৯/- টাকা প্রতারনা করে নিয়ে যায় । উক্ত অভিযোগকারী থানায় অভিযোগ করল অভিযোগের আলোকে হবীগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয় সাইবার ক্রাইম মনিটরিং সেলের নিকট তদন্তভার অর্পণ করলে জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় উল্লেখিত টাকা হতে ৩৮,০০০ টাকা উদ্ধার করে পুলিশ সুপার মহোদয় প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন । জনৈক জায়েদা খাতুন(৬৭), পিতা- সুন্দর আলী, গ্রাম নোয়াগাও, হবিগঞ্জ সদর থানা, হবিগঞ্জ জেলা অভিযোগ করেন গত ১৭.০৩.২০২৪ ইং তারিখে বিকাল ০৩.০১ ঘটিকার সময় অজ্ঞাতনামা ব্যক্তি অভিযোগকারীকে ফোন দিয়ে জানায় তার বিকাশ একাউন্ট বন্ধ হয়ে যাবে। সেই একাউন্ট চালু করার জন্য তাকে একটি ওটিপি দিতে হবে এবং ভিকটিম ওটিপি দিলে একাউন্ট থেকে সর্বমোট ৪০,২০৫ টাকা প্রতারনা করে নিয়ে যায় । পরবর্তীতে অভিযোগকারী থানায় অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের আলোকে হবীগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয় সাইবার ক্রাইম মনিটরিং সেলের নিকট তদন্তভার অর্পণ করলে জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় উল্লেখিত টাকা হতে ৩৯,৫০০/- টাকা উদ্ধার করে পুলিশ সুপার মহোদয় প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। প্রতারণার শিকার ব্যক্তিরা হবীগঞ্জ পুলিশ সুপার মহোদয় সহ পুলিশ প্রসাশন সবাইকে কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর