1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

আজ বিশ্ব মা দিবস

দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩৯৩ বার পঠিত

দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্কঃ

এখনো মা ছাড়া জীবনে আর কাউকে পেলাম না, যে বলবে সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না । মায়ের ভালোবাসার সাথে, পৃথিবীর অন্য কিছুর তুলনা করা যায় না । আজ যে মা, একদিন সেও ছোট্ট ছিলো, বড় মাছের পেটিটা তারও লাগতো । এখন ওটা মায়ের লাগে না, কারণ ওটা যে এখন তোমার চাই । ভালোবাসার আর এক নাম মা । কখনো কখনো মাতৃত্বের শক্তি, প্রাকৃতিক শক্তির থেকেও বেশি হয় । এই পৃথিবীতে মা ও সন্তানের বন্ধন সব থেকে বিশেষ এবং অটুট  মাকে ভালবাসতে কখনো দিবস লাগেনা প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডই মাকে ভালবাসা যায় । বাবা-মায়ের পছন্দ নিয়ে কখনো কোনো প্রশ্ন করো না, মনে রেখো তাদের সবথেকে পছন্দের জিনিস কিন্তু তুমি নিজেই… আমি খেতে চাইলে যার কাছে উৎসব মনে হয়, তিনি আমার মা । কে বলেছে প্রথম ভালোবাসা কষ্ট দেয়! কই আমার “মা” তো কখনো আমাকে কষ্ট দেয় নি মা,পৃথিবীর শ্রেষ্ঠতম শব্দ । এর চেয়ে সহজ গভীর কোনো অনুভূতি হয় না । সে কোনো ডাক্তার নয়, কিন্তু সে আমার সব অসুখের ওষুধ, সে কোনো পরামর্শদাতা নয়, কিন্তু সে আমার প্রতিটি অশ্রু বিন্দুর কারণ জানে । সে গায়িকা নয়, কিন্তু সে শুধু আমার জন্য গান গায়,  সে কোনো পরী নয়, সে আমার মা । পৃথিবীতে মা হলো কর্মবিরতি ছাড়া, মজুরি ছাড়া, দাবি ছাড়া, শর্ত ও স্বার্থ ছাড়া, এক নিঃস্বার্থ শ্রমিক, কতটা ভালোবাসি জানি না, তবে বাড়ি ফিরে সবার আগে তোমাকেই খুঁজি মা । তাঁর সাথে কঠোর কন্ঠে কথা বলোনা । যে তোমাকে কথা বলা শিখিয়েছে। নিজের মা-কে কখনো ইগনোর করো না, তিঁনি তোমাকে ভালোবাসে, তোমার যত্ন করে, এবং সবসময় তোমাকে মিস করেন । মা অসুস্থ হলে অসুস্থ হয়ে যায় পুরো পরিবার, ভালো থাকুক পৃথিবীর সকল মা! পৃথিবীর সবাই যদি তোমাকে ছেড়ে চলেও যায়, তবুও তোমার মা কখনো তোমাকে ছেড়ে যাবে না । মা মানে কি, সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায়, জীবনের শ্রেষ্ঠ ভালোবাসা মা । মা কে ছাড়া শুধু শহর কেন গোটা দুনিয়াটাই অচেনা ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর