1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

মান্দায় গোয়েন্দা পরিচয়ে চাঁদাবাজি দুই সাংবাদিক আটক 

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১২৩ বার পঠিত

মহসিন রেজা, নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে চাঁদাবাজির সময় দুই ভূয়া সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। রোববার দুপুরে উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজারের ভাংগাড়ি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের সময় তাদের আটক করা হয় । আটক ব্যক্তিরা হলেন রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার ইব্রাহীম হোসেনের ছেলে রেজাউল করিম রেজা (৫২) ও এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম রফিক (৪০)। এদের মধ্যে রেজাউল করিমের কাছ থেকে দৈনিক ভোরের চেতনা,নামের একটি সংবাদপত্রের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে । স্থানীয় বাসিন্দারা জানান, রোববার বেলা ১২টার দিকে একটি মোটরসাইকেলে রেজাউল করিম ও রফিক সাবাই বাজারে আসেন । এ সময় বাজারের ভাংগাড়ি ব্যবসায়ী হারেজ আলীর কাছে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে তারা টাকা দাবি করেন । কিন্তু কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় আশপাশের ব্যবসায়ীদের মনে সন্দেহের সৃষ্টি হয়৷ । পরে তাদের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন । ভুক্তভোগী ব্যবসায়ী হারেজ আলী বলেন, এর আগেও আটক রেজাউল করিম ও রফিক  গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে একাধিকবার টাকা নিয়ে গেছেন । নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ভূক্তভোগী জানান,এর আগেও রেজাউল করিম ওরফে রেজা এবং রফিক নামে ওই দুই যুবক গোয়েন্দা সংস্থার কর্মী পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে মান্দা উপজেলার বিভিন্ন এলাকার ব্যাবসায়ীক প্রতিষ্ঠান,ডাক্তারদের চেম্বার, ক্লিনিক, ইটভাটা,পুকুর,গরুর হাট,বিয়েবাড়ি, কাজী অফিস,ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে এসে চাঁদাদাবি করতেন । তাদের দাবিকৃত টাকা না দিলে বিভিন্ন রকমের হুমকি প্রদান করতেন । বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আটক দুই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে । তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে । ওসি আরও বলেন, আটক রেজাউল করিমের বিরুদ্ধে ২০১৮ সালে নাটোরের সিংড়া থানায় জালনোটের একটি মামলা রয়েছে ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর