1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

সিএজি’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা

মোঃ ফিরু মিয়া, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি রংপুর
  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

মোঃ ফিরু মিয়া, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি রংপুর। 

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর কার্যালয় (নিরীক্ষা ও হিসাব বিভাগের) ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৩ দিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার (১২মে) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা হিসাব রক্ষণ অফিসারের কার্যালয় এর আয়োজনে । উপজেলা হিসাব রক্ষণ অফিসার জনাব এস,এম সামিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন । অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও সিনিয়র সচিব রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আখতারুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান,সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং মিঠাপুকুর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সম্পাদক মেহেদী হাসান (রিপুল), মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং সুধীজন সহ প্রমুখ । প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন বলেন, (সিএজি) ডিপার্টমেন্ট সকলের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, যদি তারা বেতন না দেয় তাহলে আমাদেরকে না খেয়ে মরতে হবে, স্মার্ট বাংলাদেশের যে স্মার্ট পরিবর্তন অন্যান্য ডিপার্টমেন্টের থেকে এরা অনেকটাই এগিয়ে, স্মার্ট বাংলাদেশের যতগুলো অধিদপ্তর আছে তাদের মধ্যে এই অধিদপ্তর শতভাগ পূর্ণতা দিয়ে কাজ করে যাচ্ছে বলে আমার মনে হয়। কিছু কিছু জায়গায় সমস্যা কিছুটা থাকলেও দেশের অগ্রগতির এই যাত্রায়, আমাদের সবার জায়গা থেকে সঠিকভাবে কার্যক্রম চালালে সবকিছু অনেকটা সহজ হয়ে যাবে । এবং বিভিন্ন বক্তার আলোচনায় উঠে আসে তিনদিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রমের নানাবিদ পরিকল্পনা ও সফলভাবে সেবা অনুষ্ঠান পারি দেওয়ার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর