1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

জয়পুরহাটে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন দিয়েছে আদালত

মোঃ রুহুল আমিন পারভেজ, জেলা প্রতিনিধি জয়পুরহাট
  • আপডেট সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

 

মোঃ রুহুল আমিন পারভেজ জেলা প্রতিনিধি জয়পুরহাট

জয়পুরহাটের কালাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক সাইদুল হত্যা মামলায় পিতা-পুত্রসহ ১০ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি এপিপি আবু নাছিম মো: শামীমুল ইমাম শামীম । দন্ডপ্রাপ্তরা হলেন, কালাই উপজেলার আওড়া কালিমোহর গ্রামের মৃত তফিজ উদ্দীনের ছেলে জয়নাল মন্ডল, মোজাম্মেল হক ও মোফাজ্জল হোসেন, মোফাজ্জলের ছেলে মোস্তফা ও মোসফর আলী, মোজাম্মেলের ছেলে মাহফুজার ও মাসুদ, বাদশার ছেলে মামুনুর রশীদ, মৃত লসির উদ্দীনের ছেলে সামসুদ্দিন ও আলমগীরের ছেলে বেলালউভয়ের থানা কালাই জেলা জয়পুরহাট । মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ জুলাই বিকেলে কালাই উপজেলার আওড়া গ্রামের আব্দুস সামাদের পৈত্রিক দখলীয় সম্পত্তিতে আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মাটি কেটে তাদের অন্য জমি ভরাট করছিলো । তখন সামাদের দুই ছেলে সাইদুল ইসলাম ও শরীফুল ইসলাম তাদের বাঁধা দিলে আসামীরা সাইদুল ও শরীফুলকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে । পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জুলাই সাইদুল ইসলামের মৃত্যু হয় । এ ঘটনায় নিহতের পিতা আ: সামাদ বাদী হয়ে কালাই থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত বিম্বজিৎ বর্মন ২০১৫ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন । পরবর্তী ২১জন স্বাক্ষীর সাক্ষতে আজ এ রায় দেন । মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন আবু নাছের মো: শামীমুল ইমাম শামীম। আর আসামী পক্ষের আইনজীবী ছিলেন কাজী রাব্বিউল হাসান মোনেম ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর