1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

র‍্যার-১২ ‘র অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন গ্রেফতার

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

 

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার

র‌্যাব-১২’র অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকা থেকে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ। সিরাজগঞ্জ র‍্যাব-১২,অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, এর দিকনির্দেশনায়। ৩০ মে ২০২৪ ইং সকাল ১০.১৫ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বাজারস্থ পাপিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ভুট্টা বোঝাই ০১টি ট্রাক, ০২টি মোবাইল ফোন ও নগদ ১,৭৯০ টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামি ১। মোঃ পারভেজ ইসলাম (২২), পিতা-মোঃ আমিনুর রহমান, সাং-ডালিয়া এবং ২। মোঃ হৃদয় ইসলাম (২০), পিতা-মোঃ সোলেমান মন্ডল, সাং-ছোটখাতা, উভয় থানা-ডিমলা, জেলা-নীলফামারী। জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাকযোগে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর