1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

মোংলার উদ্দেশ্য বেনাপোল জংশন থেকে ৬০০ যাএী নিয়ে যাএা শুরু করলো ট্রেন

মোছাঃ রহিমা খানম (সুমি) কর্তৃক প্রকাশিত...
  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১১২ বার পঠিত

মোঃ আব্দুল্লাহস্টাফ রিপোর্টার বেনাপোল

মোংলার উদ্দেশ্যে বেনাপোল জংশন থেকে ৬০০ যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো ট্রেন । আজ শনিবার (১জুন) প্রথম দিনের মতো দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল জংশন থেকে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে গেল বেতনা এক্সপ্রেস। শনিবার সকালে ট্রেনটি খুলনা থেকে ছেড়ে ৯টা ২৫ মিনিটে বেনাপোল জংশনে এসে পৌঁছায়। এরপর সেখান থেকে সকাল ১০টায় যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে রওনা করে ট্রেনটি। খুলনা থেকে মোংলা পর্যন্ত ১৩৮ কিলোমিটার এ রুটে মোট ৮টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন । যশোর থেকে খুলনার ফুলতলা পর্যন্ত এর সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় ৫০ কিলোমিটার, এরপর ফুলতলা থেকে মোংলা নতুন রেলপথে এ ট্রেনের সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। প্রথমবার ট্রেন চলাচলে খুশি যাত্রিরা। বেনাপোল রেলওয়ে স্টেশন মাষ্টার সাজ্জাদুর রহমান বলেন, ‘বেনাপোল থেকে যাত্রী ভর্তি বেতনা এক্সপ্রেস ট্রেনটি মোংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ট্রেনটি মোংলায় পৌছাবে দুপুর ১২ টা ৩৫ মিনিটে। এরপর মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এ রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে। ট্রেনটিতে মোট আসন সংখ্যা ৭১৬টি। মাত্র ৮৫ টাকায় মোংলা থেকে আসা-যাওয়া করা যাবে বেনাপোলে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর