1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

বহুল আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

 

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টার

দীর্ঘ ৩১ বছরের সাজা ভোগ শেষে মুক্তি পাওয়া আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া (৭৪) মারা গেছেন।সোমবার রাজধানীর একটি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জল্লাদ শাহজাহানের বোন ফিরোজা বেগম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, তার ভাই বেশ কিছুদিন ধরে ঢাকার অদূরে হেমায়েতপুরে থাকতেন। রোববার রাতে তার বুকে ব্যাথা শুরু হলে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান। পরিবারের সূত্র জানায়, সোমবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। তার বোন ফিরোজা হাসপাতালে মরদেহ গ্রহণ করেন। আইনগত কার্যক্রম শেষে শাহজাহানের মরদেহ নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে দাফন করা হবে। সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ ঘাতক, ৬ জন যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামি খুকু মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসানসহ আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান। ২০০১ সাল থেকে তিনি ফাঁসি কার্যকর শুরু করেন। শাহজাহান ভূঁইয়া নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম হাছেন আলী ভূঁইয়া। নানান অপরাধে গ্রেপ্তারের পর শাহজাহান ১৯৯১ সালের ১৭ ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে যান।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর