1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলো বেস্টটিম

নারী জাগ্রত ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩১১ বার পঠিত
  • মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ চাই’ এই আলোকে রাজশাহী নার্সিং কলেজ মিলনায়তন (রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস), রাজশাহী তারিখ ও সময়: ২৮ জুন ২০২৪, রোজ শুক্রবার বিকেল ৪ টা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী ২৬ জুন আন্তর্জাতিক মাদকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও আন্তর্জাতিক মাদক মুক্ত সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন নন্দন সাহিত্য একাডেমী বাংলাদেশ ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশ।

মো. আলতাফ হোসেন মিয়া, সাবেক পুলিশ ইন্সপেক্টর, ক্রীড়া সংগঠক ও আজীবন সদস্য, নন্দন সাহিত্য একাডেমি উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেখ সাইদুর রহমান সাইদ, লেখক, প্রকাশক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নন্দন সাহিত্য একাডেমি বাংলাদেশ ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, মাননীয় বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ। বিশেষ অতিথি: শামীম আহমেদ, মাননীয় জেলা প্রশাসক, রাজশাহী। বীর মুক্তিযোদ্ধা লায়ন মোহাম্মদ আলী কামাল, সভাপতি, বংলাদেশ আওয়ামিলীং, রাজশাহী মহানগর ও অর্জন সদ্য, নন্দন সহিত্য একাডেমি। ড. মোঃ ফয়েজুর রহমান, অধ্যক্ষ, রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহী।

লায়ন আলহাজ্ব মো. আব্দুল মালেক, ডেপুটি রেজিস্ট্রার, রাংবি: ও আজীবন সদস্য, নন্দন সাহিত্য একাডেমি। ড. আব্দুল্লাহ আল ফিরোজ, সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, রাজশাহী ও আজীবন সদস্য, নন্দন সাহিয়া একাডেমি। অধ্যাপক লুৎফে আরা রেহমান, অধ্যক্ষ, প্যারামাউন্ট স্কুল এন্ড কলেজ ও আজীবন সদস্য, নন্দন সাহিত্য একাডেমি।

মিজানুর রহমান কাজী, ব্যাবস্থাপনা পরিচালক, আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, রাজশাহী। মোঃ শওকত আকবর, সভাপতি, নওগাঁ জেলা কল্যাণ সমিতি ও আজীবন সদস্য, নন্দন সাহিত্য একাডেমি। মো. আসমাউল হুসনা, ব্যাবস্থাপনা পরিচালক, ত্রিকোন প্রোপার্টিজ ও আজীবন সদস্য, নন্দন সাহিত্য একাডেমি। অমিত হালদার, প্রিন্সিপাল ও পরিচালক নর্থ পয়েন্ট স্কুল, রাজশাহী।

এসময় বক্তারা বলেন মাদকের করালগ্রাসে ক্ষত-বিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। এখনি যদি রুখে না দাঁড়ানো যায় তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। দেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও তরুণ। তারা আগামী দিনের জাতীর কর্ণধার। মাদক নামক এক ভয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে খেয়ে ফেলছে আমাদের প্রজন্মকে।

মাদকের ভয়ানক আসক্তি সমাজ, দেশ ও রাষ্ট্রের অভ্যন্তরে দীর্ঘমেয়াদে নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে কিংবা ভবিষ্যতেও ঘটাবে। সাধারণত ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, , মদ, গাঁজা ও ভাংসহ বিভিন্ন নামে বিভিন্নরূপে প্রজন্ম থেকে প্রজন্মে চলছে।

দার্শনিক রবার্ট ওয়েনের একটি বক্তব্য ছিল- ‘মানুষ হয় তেমনি যেমনটা তাকে গড়ে তোলে পরিবেশ। মানুষকে উন্নত করতে হলে সে যেখানে গড়ে ওঠে সেই পরিবেশ বদলানো চাই।’ আসলে আমাদের বিশ্ব-গ্রামের পরিবেশ বদলানো দরকার। বিশ্ব-গ্রামের পরিবেশ বদলানো গেলে আমাদের বাংলাদেশও বদলে যাবে ।

আলোচনা সভা শেষে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে বিশেষ অবদান রাখায় বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন সম্মাননা স্মারক প্রদান করা হয় । বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সাফিউল ইসলাম রকি ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর