1. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  2. info@narijagrato.com : grn :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্লাস্টিক

কালিয়া সার্কেলে নতুন সহকারী পুলিশ সুপারের যোগদান

দৈনিক নারী জাগ্রত
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৫০ বার পঠিত

দৈনিক নারী জাগ্রত নিউজ ডেস্কঃ

আজ ১০ জুলাই’২৪ (বুধবার) নড়াইল কালিয়া সার্কেলের নতুন সার্কেল অফিসার হিসেবে সহকারী পুলিশ সুপার জনাব কিশোর রায় যোগদান করেছেন। নতুন সার্কেল অফিসারের যোগদান উপলক্ষে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মেহেদী হাসান মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে নতুন সার্কেল অফিসারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।  কিশোর রায় ৩৬ তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামের সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, রামশীল কলেজ হতে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সরকারি তিতুমীর কলেজ, ঢাকা হতে বিবিএস (অনার্স), এমবিএস (হিসাববিজ্ঞান) ডিগ্রী অর্জন করেন। চার ভাই বোনের মধ্যে তিনি বাবা মায়ের বড় সন্তান। বৈবাহিক জীবনে তিনি বিবাহিত এবং একটি কন্যা সন্তানের জনক। তিনি পূর্ববর্তী কর্মস্থল হিসেবে সিপিসি-০১ কুষ্টিয়া, র‍্যাব-১২ এবং সিপিসি-০২ পাবনা, র‍্যাব-১২ তে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এ সময় জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর