1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

মিঠাপুকুরে বাংলাদেশ পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোঃ ফিরু মিয়া, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৩০ বার পঠিত

মোঃ ফিরু মিয়া, মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি

পুলিশই জনতা,জনতাই পুলিশ”প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলায় সাধারণ মানুষকে সচেতন করতে বাংলাদেশ পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মিঠাপুকুর থানার দ্বিতীয় তলায় থানা পুলিশ ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজনে করেন। মিঠাপুকুর থানা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে প্রধান আলোচক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার শাহজাহান,পিপিএম।এছাড়াও ওপেন হাউজ ডেতে উপস্থিত ছিলেন ডি-সার্কেল(মিঠাপুকুর ও পীরগঞ্জ) সহকারী পুলিশ সুপার হাসান মাহমুদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরু, ভাইস চেয়ারম্যান নিরাঞ্জন মহন্ত,দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার ও কমিউনিটি পুলিশের সভাপতি প্রদীপ কুমার গোস্বামী সহ প্রমূখ। এই সময় পুলিশ সুপার বলেন- আপনারা আপনাদের সন্তানদের প্রতি সজাগ দৃষ্টি রাখেন যাতে তারা মাদকাসক্ত সহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত না হয়। আইনী সেবায় থানাসহ জেলা পুলিশের দরজা সর্বদায় উন্মুক্ত। এসময় তিনি সকল অভিভাবককে মোটরসাইকেল না কিনে দেওয়ার জন্য অনুরোধ করেন।কারণ যার মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স করার যোগ্যতা নেই তাদের মোটরসাইকেল কিনে দেওয়ার কারনে ২০ কিলিমিটার দূরে গিয়ে মাদক সেবন করেন। ওপেন হাউজ ডে তে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন এবং নানাবিধ আইন শৃঙ্খলা বিষয়ে সরাসরি পুলিশ সুপারকে প্রশ্ন করেন সাধারণ জনগন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর