1. adminbackup@wordpress.org : adminbackup61a9c6 :
  2. emranhusseninbd@gmail.com : Emran Hussen : Emran Hussen
  3. info@narijagrato.com : grn :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তিঃ
"দৈনিক নারী জাগ্রত" পত্রিকাতে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠিয়ে দিন ই-মেইলেঃ narijagrata@gmail.com অথবা সরাসরি যোগাযোগ করুন – 01998–712363 – 01799–919901
শিরোনামঃ
রোটারি ক্লাব অব সিলেট রয়্যালস-এর ভাইস প্রেসিডেন্ট গুলাম রব্বানীর জন্মদিন উদযাপন বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। ভালো স্বামী, ভালো বাপ হতে পারিনি, ক্ষমা করিস সরকারি কলেজ শিক্ষক সমিতি সিলেট বিভাগের আহবায়ক “মনিরুল ইসলাম” গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর ৩৮নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল সম্পন্ন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনেরউদ্যোগে রমজানের উপহার বিতরণ গোলাপগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্যনারী গোপন ইবাদত : গুরুত্ব ও তাৎপর্য ॥ মুহাম্মদ মনজুর হোসেন খান ॥ দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ ৩ জন

বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

নারী জাগ্রত ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৯০ বার পঠিত

শাহজালাল জামে মসজিদ এয়ারপোর্ট
সিলেটের বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

শাহজালাল জামে মসজিদ বড়শলা এয়ারপোর্ট গেইট সিলেট এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল গত ২১ জানুয়ারি বুধবার মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
জামেয়া আমিনিয়া মংলিপার হাজিনগর মাদ্রাসা সিলেট এর প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এবং মসজিদের ইমাম ও খতিব মাওলানা তোফায়েল আহমদ কামরান এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মোস্তাকিম বিল্লাহ হামিদি ঢাকা। বয়ান পেশ করেন মাওলানা শায়খ ওয়ারিস উদ্দিন, মাওলানা মুফতি মঞ্জুর রশিদ আমিনী, মাওলানা বাহা উদ্দিন বাহার, মাওলানা কারী হারুনুর রশিদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হাফিজ জাহেদ আহমদ, মাওলানা দিলোয়ার হোসাইন প্রমুখ। মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদের মোতাওয়াল্লী মানিক মিয়া, ক্যাশিয়ার আবুল কাশেম, সেক্রেটারি সাইদুর রহমান খান মুন্না, বিশিষ্ট মুরব্বি আলা উদ্দিন, আব্দুর রউফ, মোস্তফা মিয়া, সদরুল ইসলাম প্রমুখ।
মাহফিলে বিপুলসংখ্যক মুসল্লিয়ানে কেরামের উপস্থিতিতে প্রধান অতিথি বলেন, ইসলাম-ই হচ্ছে একমাত্র আল্লাহর মনোনীত দিন বা ধর্ম, মুসলমানদের উচিত আল্লাহর হুকুম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ইসলামী অনুশাসন মেনে চলা। তিনি বলেন, আজ আমাদের ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে বিভিন্ন বিপর্যয় নেমে এসেছে। জীবনের প্রতি ক্ষেত্রে আল্লার বিধান মেনে চলা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা সকল মুসলমান ঈমানদারদের জন্য অতি জরুরী। তিনি কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে ইসলামী বিধি-বিধান মেনে চলার গুরুত্ব আরোপ করে সবাইকে দিনের পথে চলার উদত্ত আহবান জানান।
মাহফিল শেষে এলাকার জিন্দা মুর্দা এবং দেশ-বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরও খবর